ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:২২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মদ খেতে রাজি না হওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইসলামে মদ্যপান করা ও স্বল্প পোশাক পড়া বারণ। নিষেধ রয়েছে মহিলাদের যত্রতত্র ভ্রমণেও। কিন্তু, ইসলাম বিরোধী এই কাজগুলিই স্ত্রীকে দিয়ে করাতে চেয়েছিল এক ব্যক্তি। ওই মহিলা তাতে রাজি না হওয়ায় তাঁকে তালাক দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

আদতে বিহারের বাসিন্দা ওই মহিলা বলেন, ‘২০১৫ সালে আমার বিয়ে হয়েছিল। কিছুদিন বাদে দিল্লিতে কাজ করার সুবাদে আমাকে সেখানেই নিয়ে চলে আসে স্বামী। প্রথম কয়েকমাস সব ঠিকঠাকই ছিল। কিন্তু, তারপরই শহরের অন্য মেয়েদের মতো জীবনযাপন করার জন্য চাপ দেয় আমার বর। মদ খেয়ে ছোট পোশাক পরে নাইট পার্টিতে যেতে বলে। আমি রাজি না হওয়ায় প্রতিদিন মারধর করতে থাকে। গত চার বছর ধরে এই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছিল। কয়েকদিন আগে এই বিষয়টি নিয়ে ফের চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় আচমকা বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু, তাতেও রাজি হইনি। এর জেরে সঙ্গে সঙ্গে আমাকে তালাক দেয় ও।’

গত ১ সেপ্টেম্বর মহিলাটিকে তালাক দিয়েছিল তাঁর স্বামী। এরপরই বিহারে ফিরে গিয়ে রাজ্য মহিলা কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে ওই ব্যক্তিকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে বিহার মহিলা কমিশন।

-জেডসি