মদ-জুয়া পিওর এন্টারটেইনমেন্ট : তসলিমা নাসরিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন ক্লাব-বারে চলছে শুদ্ধি অভিযান। এসব অভিযানে ক্যাসিনোর অস্থিত্ব ধরা পড়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল অঙ্কের টাকা, স্বর্ণালংকার, মদ আর অবৈধ অস্ত্র। গ্রেফতার করা হয়েছে অনেককে। সরকার দলীয় নেতাকর্মী ছাড়াও অনেকেই এই অপকর্মের সঙ্গে যুক্ত। তাদেরকেও ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দেশের আপামর জনসাধারণ। কিন্তু এই বিষয় নিয়ে নেতিবাচক অবস্থানে ভারতে বসবাসকারী বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে তসলিমা লেখেন, ‘বাংলাদেশে জুয়ো নিষিদ্ধ নাকি? শুনলাম লুকিয়ে লুকিয়ে নাকি ক্যাসিনো ব্যবসা চলছিল আর এখন জেলে ভরা হচ্ছে ব্যবসায়ীদের? জুয়ো অনেকেই ভালোবাসেন, খেলবেন। আজকাল তো ক্যাসিনোগুলোয় সব মেশিনই বসানো।
কপাল ভালো হলে লটারি জিতবে, কপাল ভালো হলে স্লট মেশিন থেকে ঝমঝম করে পয়সা বেরোবে। চাতুরি টাতুরির দিন চলে গেছে। সবই কম্পিউটারাইজড। মদ অনেকেই ভালোবাসেন, খাবেন। অন্যের অসুবিধে না করে, অবশ্যই। মদ খেয়ে গাড়ি না চালালেই, বউ না পেটালেই, ভায়োলেন্স না করলেই হলো। মদ জুয়ো নিষিদ্ধ করার কী দরকার?’
তসলিমা আরও লেখেন, ‘কিছু মানুষ যদি খেলে এবং খেয়ে আনন্দ পায়, তাদের আনন্দে বাধা দেওয়ার কারণ কী? ব্যবসা ঠিকই চলছে, তবে আড়ালে। আড়ালে চলার চেয়ে প্রকাশ্যে চলা ঢের ভালো। যে দেশের শহরে বন্দরে বৈধ গণিকালয়, যে দেশে মেয়েদের যৌনদাসী হিসেবে প্রকাশ্যেই কেনাবেচা করা হয়, সে দেশে জুয়ো লুকিয়ে খেলতে হয়, মদ লুকিয়ে পান করতে হয়। যেন জুয়ো বা মদ্যপান যৌনদাসত্বের চেয়ে খারাপ কিছু!
ধর্ম যত বাড়ে, পাল্লা দিয়ে ভণ্ডামো বাড়ে। পতিতাবৃত্তি নিষিদ্ধ হোক, মানুষের দারিদ্রের সুযোগে মানুষের ওপর যৌন নির্যাতন ছাড়া এ কিছু নয়। কারও ক্ষতি না করে জুয়ো খেলা আর মদ খাওয়া পিওর এন্টারটেইনমেন্ট- এসব থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াই ভালো।’
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










