মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে খালে পড়ে নারী-শিশুসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে সাতজন নারী, একজন শিশু ও ২০ জন পুরুষ রয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সিধি জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, বাসটিতে ৩২ জনের আসন থাকা সত্ত্বেও ৫০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। একে একে মোট ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে দুটি প্রতিনিধি দল সিধি জেলার দুর্ঘটনাস্থলে গিয়েছে। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
জেলা পুলিশ সুপার ধর্মবীর সিং এএফপিকে জানান, নিহতদের ময়নাতদন্ত করতে লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








