ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:১৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইসরাইল: বাসিনা শাবান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়ায় সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইসরাইল।

আজ রবিবার সিরিয়ার বার্তা সংস্থা সানাকে এ কথা বলেন তিনি।

বাসিনা শাবান বলেন, ইসরাইল সিরিয়ায় আহত আইএস জঙ্গিদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে এবং এখনও তাদের প্রতি সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, ইসরাইলের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে দেওয়া। তবে তাদের এই অশুভ লক্ষ্য বাস্তবায়িত হবে না।

সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, প্রতিরোধ সংগ্রামের মূলেই রয়েছে ফিলিস্তিন ইস্যু এবং তা ভবিষ্যতেও প্রধান ইস্যু হিসেবে থাকবে।

তিনি বলেন, সিরিয়ায় যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সঙ্গে ফিলিস্তিন ইস্যুর সম্পর্ক রয়েছে। সিরিয়াকে টার্গেট করা মানেই সরাসরি ফিলিস্তিনকে টার্গেট করা। সূত্র : পার্সটুডে

-জেডসি