মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার
বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ইরানসহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শুক্রবার (২০ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সউদী আরবের আল-খারিজ শহরের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মৃতদেহ পৌঁছায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, "মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমাদের সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছে।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "যুদ্ধকালীন সময়ে দেশগুলোতে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে আমাদের মিশনগুলো নিয়মিত যোগাযোগ রাখছে। আমরা চাই তারা নিরাপদে থাকুক।"
এদিকে, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, "পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে ফিরিয়ে আনা হবে। আমাদের প্রস্তুতি রয়েছে। যারা ফিরে আসতে চায়, তাদের ফেরত আনা হবে।"
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের পাশে রয়েছি। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মোশারফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে।" তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ না থাকলে প্রবাসীদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, যারা মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন তাদের বাড়িতে মরদেহ পৌঁছানোর খরচ সরকার বহন করবে। এছাড়া নিহতের পরিবারকে ৩.৫ লাখ টাকা এবং বিএমইটির কার্ডধারীদের আরও ১০ লাখ টাকা দেওয়া হবে।
মোশারফ হোসেন ৮ মার্চ সউদী আরবের আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সেই সময় ইফতারের মুহূর্তে হামলা চালানো হয়, এতে মোশারফসহ তিনজন প্রবাসী প্রাণ হারান।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সউদী এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে, তিনি মো. সুরজত আলীর ছেলে। প্রবাসী কল্যাণমন্ত্রী তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











