মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
চলমান কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হলে হল প্রশাসন তাকে তার কক্ষে পৌঁছে দেয়।
এ সময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, হল ছাত্রলীগের একাধিক পদপ্রত্যাশী নেতা তাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ একজন নেতার নির্দেশ রয়েছে বলে জানান। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা হলগেটে জড়ো হন। পরে শীর্ষ নেতা এ রকম কোনো নির্দেশ দেননি বলে তিনি জানতে পারেন।
তিনি আরও বলেন, এরপর পদপ্রত্যাশী নেতারা আমার কাছে এসে মাফ চেয়েছেন। তারা চেয়েছেন আমাকে বের করতে পারলে রাজনৈতিক ফায়দা পাবে বা ক্রেডিট নিতে পারবেন। তবে তারা মাফ চেয়ে অনুশোচনা করায় তাদের নাম প্রকাশ করেননি তিনি।
এরপর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারজিসকে তার কক্ষে পৌঁছে দেন।
এ বিষয়ে অধ্যাপক ইশতিয়াক সৈয়দ গণমাধ্যমকে বলেন, ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল যে সারজিসকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা হলগেটে ভিড় করেন। মূলত তাকে কিছুই করা হয়নি। তবুও আমি তাকে কক্ষে পৌঁছে দিয়ে এসেছি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






