মন খারাপ? মাথায় নয়, তেল মাখুন নাভিতে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সারাদিনের ক্লান্তি শেষে তেল মালিশ করলে মন আর শরীর দুটোই চাঙ্গা হয়ে ওঠে। শরীরের কোন অংশে তেল মালিশ করেছেন তার ওপর নির্ভর করবে উপকারিতা কী হবে। আয়ুর্বেদ মতে, নাভিতে তেল মালিশের নানা উপকারিতা আছে। শাস্ত্র অনুযায়ী এটি দেহের এমন একটি স্থান যেখানে সব শক্তি সঞ্চিত থাকে।
নাভিতে তেল মালিশ করলে কী কী উপকার মেলে? চলুন জেনে নেওয়া যাক-
হজমশক্তি ভালো হয়
নাভিতে তেল মালিশ করলে পেটে রক্ত চলাচলের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে হজমক্ষমতা বাড়ে। এই অভ্যাসে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারাও উপকার পাবেন।
মন শান্ত হয়
মন খারাপ করে আছেন? কিছুতেই মন ভালো হচ্ছে না? নাভিতে তেল মালিশ করুন। এতে মন শান্ত হয়। এমনটাই বলছে আয়ুর্বেদ। নাভিতে তেল মালিশ করলে মনসংযোগ বাড়ে, আবেগে নিয়ন্ত্রণ আসে। উদ্বেগ কমাতেও ভরসা রাখতে পারেন এই অভ্যাসের উপর।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
আয়ুর্বেদ মতে, নিয়মিত নাভিতে অলিভ তেলের মালিশ করলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। এই অভ্যাসে ত্বকে রক্ত চলাচলের পরিমাণ বাড়ে। কমে ত্বকে দূষিত পদার্থের পরিমাণ। এতেই উজ্জ্বল হয় ত্বক।
চুলের বৃদ্ধি
হাজার হাজার শিরা-উপশিরা নাভির সঙ্গে যুক্ত। এগুলোর অনেকগুলোই মাথার ত্বকে গিয়ে পৌঁছে শেষ পর্যন্ত। আয়ুর্বেদ বলছে, নাভিতে তেল মালিশ করলে এই শিরা-উপশিরার মাধ্যমে চুলও পুষ্টি পায়। ফলে চুলের বৃদ্ধি হয় দ্রুত।
গাঁটের ব্যথা কমে
অনেকেই জয়েন্টের ব্যথায় ভোগেন। এই জাতীয় ব্যথা কমানোর দাওয়াই হিসেবে আয়ুর্বেদে নাভিতে তেল মালিশ করার কথা বলা আছে। এতে হাড়ের ঘনত্বও বাড়তে পারে।
চোখের সমস্যা কমে
সারা দিন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা কিংবা বই পড়ার মতো অভ্যাসের ফলে চোখ শুকিয়ে যেতে পারে। চিকিৎসার পরিভাষায় একে ‘ড্রাই আইজ’ বলে। নাভিতে নিয়মিত তেল মালিশ করলে এই সমস্যাও কমতে পারে।
নাভিতে কোন তেল মালিশ করবেন?
নাভিতে সরিষার তেল মালিশে সবচেয়ে বেশি উপকার মেলে। এছাড়াও নারকেল তেল, অলিভ অয়েলও মালিশ করতে পারেন। মাঝেমধ্যে এসেনশিয়াল অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


