মনভুলানো কথা দিয়ে মেয়েকে বিষ খাওয়ালেন মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
এই ওষুধ খেলে শক্তি বাড়বে- এমন মনভুলানো কথায় নিজের আট বছরের মেয়েকে বিষ খাওয়ালেন মা। পরে ওই মাও বিষপান করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় শিশু। তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সন্তানের মুখে বিষ তুলে দেওয়া নারীর নাম মৌসুমী। তিনি ওই গ্রামের লিটনের স্ত্রী। মেয়ের নাম ফায়জা।
ওই নারীর স্বজনরা জানায়, লিটন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাংসারিক বিষয় নিয়ে লিটন-মৌসুমীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরেই মেয়ের মুখে বিষ তুলে দেন মৌসুমী।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, কি পরিমাণ বিষ ওই শিশু ও তার মা পান করেছেন তা বলতে পারছেন না স্বজনরা। শিশু ফায়জাকে আমরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। আর তার মাকে নারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








