মন্ত্রিসভায় যৌতুক আইনের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩২ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের কারাদন্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘নতুন যৌতুক নিরোধ আইন-২০১৮ বর্তমানে প্রচলিত ১৯৮০ সালের আইনের স্থলে প্রতিস্থাপিত হবে।’
তিনি বলেন, ‘সংশোধিত এই আইন মিথ্যা মামলা দায়ের প্রতিরোধ করবে। এই আইনে যৌতুক নিয়ে কেউ মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।’
আলম বলেন, আগের আইনে যৌতুক দাবি বা গ্রহণের ক্ষেত্রে শাস্তি ছিল এক থেকে ৫ বছরের কারাদন্ড বা জরিমানা। বর্তমান প্রস্তাবিত আইনে শাস্তির পাশাপাশি জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়েছে।
তিনি বলেন, এই অপরাধের জন্য একজন ব্যক্তি জেল বা জরিমানা বা উভয় দন্ড ভোগ করবেন।
আলম বলেন, মন্ত্রিসভা আজ সমুদ্রপথে সহজ যাতায়াতের লক্ষ্যে বিমসটেক দেশসমূহের সদস্যদের সঙ্গে ‘কোস্টাল শিপিং’-এর চুক্তি স্বাক্ষরের খসড়ারও অনুমোদন দিয়েছে।
এদিকে মন্ত্রিসভায় জাতিসংঘ অর্থনীতি ও সামাজিক কমিশন-ইসিওএসওসি-এর তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের ২০১৯-২০২১ সেশনের নির্বাহী কমিটিতে বাংলাদেশের জয়লাভের বিষয়টি অবহিত করা হয়। অঙ্গ সংগঠনগুলো হচ্ছে : কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন-সিএসডব্লিউ, ইউনিসেফের গভর্নিং কাউন্সিল ও ইউএন উইমেন।
বৈঠকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
মন্ত্রিসভা একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও অনুবাদক বেলাল চৌধুরীর মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











