মমতাকে ‘কুনকি হাতি’ বললেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুনকি হাতি’ বলে আক্রমণ করলেন বাম দল-সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার রাজ্যের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতাকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সূর্যকান্ত মিশ্র বলেন, ‘বুনো হাতিকে বশ করতে বনবিভাগ যেমন কুনকি হাতি নিয়োগ করে, ঠিক তেমনই বিরোধী ঐক্যের কুনকি হাতি হচ্ছেন তৃণমূল নেত্রী । তিনি এখানে যান ওখানে যান। শেষবার বিরোধীদের সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিংয়ের সঙ্গেও ২ ঘণ্টা বৈঠক করেন।’
কী নিয়ে সেই বৈঠক? তা নিয়ে প্রশ্ন তোলেন সূর্যকান্ত মিশ্র। বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্ব গোপন আঁতাত করেছে বলেও মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। বলেন, ‘যা হয়েছে, তা অত্যন্ত গোপনে। কারণ ঘোমটা খুলে গেলে তো সবাই খ্যামটা নাচ দেখতে পাবে।’
এদিনের কর্মিসভায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী আভাস রায়চৌধুরী, আসানসোল কেন্দ্রের প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জিসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











