মমতার আশ্বাসে পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সপ্তাহব্যাপী চলা ধর্মঘট প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গের আন্দোলনরত চিকিৎসকরা। হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন আশ্বাসের পর গতকালই ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।
গতকাল সোমবার আন্দোলনরত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল নবান্নে মমতার সঙ্গে দেখা করতে যায়। ওই বৈঠকে মমতার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা।
বৈঠকে প্রতিনিধি দল মমতাকে বলেন, একবার পরিবহকে দেখতে যান। সঙ্গে সঙ্গেই মমতা জানিয়ে দেন, আমি তো যাবই। তোমরা কর্মবিরতি তুলে নিলেই আমি তাকে দেখতে যাব। কিন্তু অতোটা সময়ও ব্যয় করেননি মুখ্যমন্ত্রী।
নবান্নের বৈঠক থেকে ফিরে এনআরএসের জুনিয়র ডাক্তাররা যখন জিডি বৈঠকে ব্যস্ত, তখনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মল্লিকবাজারের ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্সেস-এ পৌঁছে যান মমতা। সেখানে প্রায় ১৫ মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। এসময় তিনি পরিবহ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে পশ্চিমবঙ্গে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে একাত্মতা করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশজুড়ে একদিনের ধর্মঘটের ডাক দেয়। তারা এক ঘোষণায় জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও অপারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায়।
উল্লেখ্য, এনআরএসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এক রোগীর পরিবারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন পরিবহ মুখোপাধ্যায়। হাসপাতালে সফল অস্ত্রোপচার হওয়ার পরও দৃষ্টিশক্তি ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। তবে ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস জানায়, আগের চেয়ে ভালো আছেন পরিবহ এবং তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











