মমতার দলে পদত্যাগের হিড়িক, সঙ্কটে তৃণমূল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
রাজনৈতিক সঙ্কটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মাত্র এক মাসের মধ্যে দলটির শীর্ষ তিন নেতা এবং মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রিসভার প্রভাবশালী দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে একজন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা শুরু করেছেন।
২২ জানুয়ারি বিকেলে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। যদিও তিনি বিধায়ক পদে রয়েছেন এখনো। এমন কি তৃণমূল থেকেও পদত্যাগ করেননি।
পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন জগমহন ডাল মিয়ার মেয়ে ও হাওড়ার বালি এলাকার তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। মনে করা হচ্ছে, বৈশালী ডাল মিয়াও তৃণমূল থেকে বিজেপিতে যাবেন।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পর মুখ খুলেছেন তৃণমূলপন্থী অভিনেতা রুদ্রনীল ঘোষও। জোর জল্পনা রয়েছে, এই অভিনেতাও যাচ্ছেন বিজেপি শিবিরে।
এর আগে শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাকেও নিয়ে রয়েছে জল্পনা। যেতে পারে মোদির দলে।
রাজীব বন্দ্যোপাধ্যয়ের পদত্যাগ নিয়ে তৃণমূল দাবি করেছে যে, রাজীব বন্দ্যোপাধ্যায় দপ্তরের কাজ করছিলেন না। সেচ দপ্তর থেকে তাকে সরানো হয়েছিল। এবার বন দপ্তর থেকে সরানো হতো। তাই সুযোগ বুঝে মন্ত্রিত্ব ছেড়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাংসদ অধ্যাপক সৌগত রায় এ মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেস এসব ঘটনায় ভাবিত নয়। সুবিধাবাদীরা দল ছাড়ছেন। বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে। তাতে কোনও লাভ হবে না। বাংলায় আবারও তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরছে।
মে মাসের আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোট করবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যখন এমন ভাঙনের খেলা জমে উঠেছে ঠিক তখনই ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় জরুরি বৈঠক করছে। বৈঠক শেষে কমিশন জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে প্রশাসনকে নিরপেক্ষ ও সুষ্ঠুভোট পরিচালনা করতে শতভাগ কাজ করতে হবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










