ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মরণঘাতি ব্যাধিতে আক্রান্ত শিশু উম্মে হাফসা বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:২৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

মরণঘাতি ব্যাধি এপলাস্টিক অ্যানিমিয়া ভর করেছে দশ বছরের শিশু উম্মে হাফসার শরীরে। চিকিৎসকরা বলছেন, রোগটি শিশুর অস্থি মজ্জা (মেরুদন্ড) অকেজো করে দেয়। এদিকে বাঁচার করুণ আকুতি এই শিশুটির। সাতকানিয়ার দক্ষিণ রুপকানিয়া এলাকার শাহ মজিদিয়া পাড়ার রিকশাচালক নুরুল হকের মেয়ে হাফসা। 

শিশুটি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে (ওয়ার্ড- ৯, বেড- ৪০) চিকিৎসাধীন আছে। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. মুমতাহেনা মাহমুদা উইমেননিউজকে বলেন, এ রোগ থেকে বাঁচাতে হলে আক্রান্তের অপারেশন জরুরী। যা খুবই ব্যয়বহুল। তবে মাত্র দুই থেকে আড়াই লাখ টাকার চিকিৎসার মাধ্যমেও রোগীকে বাঁচানো সম্ভব। অপারেশন করতে না পারলেও মাত্র আড়াই লাখ টাকা হলেই এ শিশুটিকে বাঁচানো সম্ভব। কিন্তু হাফসার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়।

কোমলমতি এ শিশুকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছে হাফসার দরিদ্র বাবা। বিত্তশালীরা এগিয়ে আসলে শিশুটিকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানো যাবে এ ঠিকানায়-অগ্রণী ব্যাংক (হিসাব নং- ০২০০০০৫৪৬৭৩৫৪), চমেক শাখা। অথবা যোগাযোগ করা যাবে ০১৮১৭-৭১৫৮৮৭ এ মোবাইল নম্বরে।