মসলা চা পানে মিলবে যেসব উপকার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২০ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন ভালো, ঠিক তেমনই এর পুষ্টিগুণও অনেক।
মসলা চা তৈরির সময় এর মধ্যে আদা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ইত্যাদি দেওয়া হয়। এগুলোর গুণেই চা গুণী হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক মসলা চা পানে কী কী উপকার মিলবে-
>> মসলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
>> মসলা চায়ে মেশানো আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা প্রদাহ কমায়।
>> সর্দি, কাশি বা গলা ব্যথায় স্বস্তি দেয় মসলা চা।
>> মশলা চায়ে মেশানো এলাচ বদহজমের থেকে রেহাই দেয়।
>> গ্যাসের সমস্যা থেকে রেহাই দেয় এলাচ ও দারুচিনির মতো উপাদান।
>> আদার গুণে বুক জ্বালার থেকেও রেহাই পাওয়া সম্ভব।
>> শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় স্বস্তি দেয় মসলা চায়ে মেশানো এলাচ।
>> এছাড়া মসলা চায়ের এলাচ ও দারুচিনি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
>> রক্তচাপও নিয়ন্ত্রণ করে মসলা চায়ের গুণ। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
কীভাবে তৈরি করবেন মসলা চা?
উপকরণ
১. চা পাতা
২. পানি
৩. আদা
৪. এলাচ
৫. দারুচিনি ও
৬. লবঙ্গ।
পদ্ধতি
প্রথমে আদা বাদে সব মসলাগুলো একটি কড়াইয়ে ভেজে নিন। এরপর মসলাগুলো গুঁড়া করে নিন। সঙ্গে আদাও নিন। এবার একটি পাত্রে চায়ের পানি বসান। তার মধ্যে অল্প চিনি দিনি। চিনির বদলে সুগার ফ্রিও দিতে পারেন।
এরপর এতে মেশান এক চা চামচ মসলা। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর এতে চা পাতা দেবেন। তারপর আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার ছেঁকে নিলেই তৈরি মসলা চা।
সূত্র: এবিপি নিউজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






