ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

মহামারির কারণে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

মহামারির কারণে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে

মহামারির কারণে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে

বিশ্বব্যাংক বুধবার সতর্ক করে বলেছে, মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে এ বছর প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে। খবর এএফপি’র।

বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্ট মাসেও যে ধারণা দিয়েছিল-এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তখন বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।

ব্যাংকটির নতুন প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ ডলারের নিচে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।’