মহারাষ্ট্রে ট্রেন থেকে নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে ১৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে নাগপুরের রেল স্টেশনের একটি ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন।
আটককৃত ১৩ বাংলাদেশির মধ্যে ৯ জন নারী, তিন শিশু এবং একজন অল্পবয়সী যুবক রয়েছেন। এদিকে আন্তর্জাতিক একটি মানব পাচারকারী চক্রকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে নাগপুর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত বাংলাদেশিরা ভুয়া পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং ট্রেনে করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে নাগপুর রেল স্টেশন থেকে আটক হন।
এদিকে আটকের পর ওই ১৩ বাংলাদেশিকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাগপুর পুলিশের ডিসিপি (ক্রাইম) চিন্ময় পন্ডিত বলছেন, ‘আটককৃতদের মধ্যে দুই বা তিনজন নারী রয়েছেন, যাদেরকে ভারতে প্রবেশের পর গৃহপরিচারিকার কাজে যুক্ত করতে গুজরাটের সুরাটে নিয়ে যাওয়া হচ্ছিল। আর বাকিদেরকে দিনমজুর হিসেবে কাজে যুক্ত করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।’
সংবাদমাধ্যমগুলো বলছে, নারী ও শিশুসহ এক যুবককে ট্রেনে করে মুম্বাই হয়ে জোর করে গুজরাটে নেওয়া হচ্ছে বলে গোপন একটি খবর পান নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার। এরপর তিনি ভুক্তভোগীদের উদ্ধারের নির্দেশনা দেন এবং মঙ্গলবার রাতে কৌশলে তাদেরকে নাগপুর স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত ১৩ বাংলাদেশির সবার বাড়িই যশোর জেলায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। তাদের মধ্যে এক নারীকে পাচারকারীরা পতিতাবৃত্তির জন্যও পাঠিয়েছিল বলে জিজ্ঞসাবাদে বেরিয়ে এসেছে।
উদ্ধারকৃত নারীদের মধ্যে দু’জন বেশ অল্পবয়সী, তাদের একজন পেশায় প্রকৌশলী। তারা পতিতাবৃত্তিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। এমনকি ভারতে প্রবেশের আগে ওই দুই নারীর একজন বাংলাদেশেও পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।
এছাড়া আটককৃতদের কাছ থেকে আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলো নকল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, দিন দু’য়েক আগে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই ১৩ জন। পরে কলকাতার হাওড়ায় একটি হোটেলে দু’দিন তারা অবস্থান করেন। পাচারকারীরা তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার ভারতীয় রুপি করে নেয় এবং তারাই পরে ওই ১৩ জনকে মুম্বাইয়ের ট্রেনে উঠিয়ে দেয়।
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!










