মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট ৩ হাজার ৪৯০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৮ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার
২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে ৭ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ শ্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন।
২০১৮-১৯ সালের অর্থবছরের বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৩ হাজার ৪৯০ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।এরমধ্যে উন্নয়ন খাতে ৫০৯ কোটি ৩ লাখ টাকা এবং পরিচালন খাতে ২ হাজার ৯৮১ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা।
২০১৭-১৮ অর্থবছরে এই মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট বরাদ্দ ছিল ২৬৩৬ কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকা।
আজ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেয়া,প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,সহজ শর্তের ক্ষুদ্রঋণের প্রাপ্যতা নিশ্চিত করা ছাড়াও অসহায়Ñঅবহেলিত-প্রতিবন্ধী নারী ও দরিদ্র কর্মজীবী মায়েদেরও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতারোধে আইনি কাঠামো প্রণয়ন ও জেন্ডার সংবেদনশীল বাজেট ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। নারীরা ধীরে ধীরে আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের সক্রিয় ও আনুষ্ঠানিক অংশীদার হয়ে উঠছে। কর্মরত নারীর সংখ্যা ২০১০ সালের ১৬.২ মিলিয়ন হতে ২০১৬-১৭ সালে ১৮.৬ মিলিয়নে উন্নীত হয়েছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত











