মা, ভাই-বোনসহ চারজনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
পাবজি খেলতে বাধা দেয়ায় বাড়িতে থাকা বন্দুক দিয়ে মা, দুই বোন ও ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে এক কিশোর।
গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় এই ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডের পর ওই কিশোর প্রথমে নিজে গুলি করে মা, বোন ও ভাইকে হত্যার কথা অস্বীকার করে। সে জানায়, আততায়ী বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এরপর ফোর মার্ডারের রহস্য উদঘাটনে মাঠে নামে লাহোর পুলিশ। ওই বাড়িতে বেঁচে থাকা একমাত্র কিশোরকে প্রথম থেকেই সন্দেহ করে পুলিশ।
প্রথম জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার সময় সে বাড়ির দোতলায় ছিল। তখন এক আততায়ী এসে সবাইকে খুন করে। সে ভয়ে দোতলায় লুকিয়ে যায়। এজন্য সে বেঁচে গেছে।
একপর্যায়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মা, দুই বোন ও ভাইকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে জানায়, পাবজি খেলায় তার মা প্রায়ই বকাবকি করতেন। ওইদিনও বকাবকি শুরু করেন। এজন্য বাড়িতে থাকা বন্দুক নিয়ে প্রথমে মা নাহিদা মুবারক (৪৫) গুলি করে হত্যা করে সে। এরপর তার বড় বোন (১৭) ছুটে এলে তাকেও হত্যা করে। পরে ছোট বোন (১১) এবং ১১ মাসের ভাইকেও হত্যা করে সে।
পুলিশ জানিয়েছে, আত্মরক্ষায় বাড়িতে বন্দুক রেখেছিলেন কিশোরের মা নাহিদা মুবারক। কিশোর সন্তানের হাতে সেই বন্দুকের গুলিতে খুন হতে হয়েছে তাকে।
এদিকে, এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়েছে লাহোর পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র : নিউজ ১৮
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










