মাকে পিটিয়ে আহত করেন এই শিক্ষক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার
অভিযুক্ত মাসুদ আলম
মাসুদ আলম নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জন্মদাতা মাকে নির্যাতন এবং ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ওই শিক্ষককে সাবধান করে দিলে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন তিনি।
বারবার নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিচার দাবি করেছেন বৃদ্ধা মা জাহানার বেগম (৮০)।
অভিযুক্ত শিক্ষক মাসুদ আলম বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের সাবেক চার্জ চেয়ারম্যান মৃত আলী আকবরের ছেলে। তিনি ৪৬ নং শিংড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার সময় জাহানার বেগম সাংবাদিকদের জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার স্বামীর নির্মাণ করা ঘরে ছেলে মাসুদ আলমের সঙ্গে থাকলেও প্রায়ই তাকে ঘর থেকে নেমে যেতে বলতো এবং অশ্লীল ভাষায় গালাগালি করতো মাসুদ আলম ও তার স্ত্রী। সম্প্রতি মাসুদ আলম ও তার স্ত্রী রুমা আক্তার এবং মাসুদ আলমের ছেলে ইফতি জাহানারা বেগমকে বেধমভাবে পিটিয়ে গুরুতর আহত করে ঘর থেকে বের করে দেয়।
বিষয়টি জাহানারা বেগম স্থানীয় সংসদ সদস্যকে জানালে তিনি মাসুদ আলমকে ডেকে সাবধান করে দেন। এরপর সংসদ সদস্য বাসা থেকে বের হয়ে গেলে পাথরঘাটা কলেজের সামনে আবারও মা জাহানারা বেগমকে মারধর করে ওই শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত জানালে মাসুদ আলম ক্ষিপ্ত হয়ে পুনরায় জাহানারা বেগমকে মারধর করে। এতে স্বামীর ঘরে ঠাঁই না পেয়ে অবশেষে বাড়ির পাশে দেবরের ঘরে আশ্রয় নেন তিনি।
সূত্র আরও জানায়, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাসুদ আলমকে তার বাবা আলী আকবর ১৯৯০ সালের দিকে কাকচিড়া পুলিশ ফাড়িতে সোপর্দ করেন।
এদিকে নির্যাতনের কারণ জানতে চাইলে মা জাহানারা বেগম বলেন, ‘জোরপূর্বক সম্পত্তি লিখে নিতে চাইলে তা না দেওয়ার কারণে আমাকে মারধর করে।’
এদিকে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের বিষয়টিতে চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় শিক্ষক সমিতি।
স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন অভিযুক্ত শিক্ষক মাসুদ আলমের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরিশালের বরাবর সুপারিশ প্রদান করেছেন বলে জানান তিনি।
একাধিক এলাকাবাসী জানান, শিক্ষক মাসুদ আলমের বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও সুদের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অপরাধে তাকে কারাবাসসহ জরিমানাও দিতে হয়েছে।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ‘যে শিক্ষক বৃদ্ধা মাকে পেটাতে পারে তার মতো শিক্ষক এ উপজেলায় দরকার নাই। আমি শিক্ষক মাসুদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’
এদিকে অভিযুক্ত মাসুদ আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত ঘটনায় মায়ের সঙ্গে একটু বিরোধ আছে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষক মাসুম আলমের বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ পেয়েছি। আর প্রাথমিকভাবে মাকে নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছি।
তিনি জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার অধীনে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট










