মাঘের শেষে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় আবারও তীব্র শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
মাঘ মাসের শেষের দিকে এসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমলেও মাঘ মাসের এই শেষ পর্যায়ে আবারো শীত বেড়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
গত দু’দিন ধরে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটাই কমে গেছে। শীতের তীব্রতায় জীবন-জীবিকার তাগিদে বের হওয়া মানুষও কষ্ট পাচ্ছে। বিশেষত ছিন্নমূল মানুষ এবং কর্মসংস্থানের সন্ধানে বের হওয়া দিনমজুরদের জন্য পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস জানায়, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।
গ্রাম থেকে শহরে মুরগি বিক্রি করতে আসা কাশের আলি বলেন, ভোরে বাইসাইকেল নিয়ে শহরে এসে হাঁস-মুরগি বিক্রি করি। বেলা ১১টার মধ্যে বাড়ি ফিরে যাই। গত কয়েকদিন শীত কম ছিল। কিন্তু দুদিনে শীত এত বাড়ছে যে বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
শহরের রিকশাচালক লিয়াকত আলী বলেন, কয়েকদিন ঠান্ডা কম ছিল, তবে গত দুদিনে শীতের তীব্রতা বেড়েছে। হাত-পা কাঁপছে, দিনে রোদে শীত তেমন অনুভূত না হলেও বিকেল থেকে শীতের তীব্রতা বাড়ে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পরে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি









