মাদকের বিরুদ্ধে অভিযান চলবে : র্যাবের প্রতি প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৭ এএম, ৪ মে ২০১৮ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের ভয়াল ছোবল থেকে ছেলে-মেয়েদের রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি র্যাবকে অনুরোধ করবো, জঙ্গীবাদের বিরুদ্ধে যেমন আমরা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি তেমনি এখন মাদকের বিরুদ্ধেও এই অভিযান অব্যাহত রাখতে হবে।’
আজ বৃহস্পতিবার কুর্মিটোলা সদর দপ্তরে র্যাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘মাদক যারা তৈরি করে, কারা বিক্রী করে, যারা পরিবহন করে এবং যারা সেবন করে সকলেই সমানভাবে দোষী । এটাই মাথায় রাখতে হবে এবং সেভাবেই যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘মাদক বিরোদী অভিযানে ইতোমধ্যেই যথেষ্ট সাফল্য অর্জন করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে এর ছোবল থেকে দূরে থাকতে পারে তার ব্যবস্থা ব্যাপকভাবে নিতে হবে ।’
এ ব্যাপারে বিশেষভাবে ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে মাদকের বিরুদ্ধে বড় বড় অভিযানে র্যাবের সাফল্যের জন্য র্যাবের সদস্যদের ধন্যবাদ জানান এবং এই অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিনবাহিনী প্রধানগণ, মহাপুলিশ পরিদর্শক, মহাপরিচালক বিজিবি, সরকারের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ র্যাবের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে র্যাবের একটি সুসজ্জিত বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উত্তরা আশকোনা এলাকায় ৮ দশমিক ৫৬ একর জমির ওপর অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত র্যাব সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
তিনি শহীদ র্যাব সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে র্যাব সদর দপ্তরে শহীদ স্মৃতি স্তম্ভ ‘প্রেরণা ধারা’র উদ্বোধন করেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







