ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৩:৪২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ মাদাগাস্কারে একটি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ৮০ জন। খবর বিসিসি ও ভয়েস অব আমেরিকার।

স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম ছাড়ার পথে এ ঘটনা ঘটে।

কী কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা।

ঘটনার বিস্তারিত পরিষ্কার না হলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, ওই কুচকাওয়াজের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখে। এ সময় হুড়োহুড়ি করে এ দুর্ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও কনসার্ট দেখার জন্য হাজার হাজার লোক স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিলেন।

কিছু প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু কর্তৃপক্ষগুলো শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল।

আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, কুচকাওয়াজ শেষে নিরাপত্তা কর্মকর্তারা ফটক খুলে দিয়ে দর্শকদের চলে যাওয়ার সুযোগ দিয়েছিল।

কিন্তু কয়েকটি ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে পুলিশ ভিড় আটকে রাখে এবং এ সময়ই পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যোশেফ রাভোয়াহাঙ্গি আন্দ্রিয়ানাভালোনা হাসপাতাল জানিয়েছে, নিহত ১৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এতে তিন শিশুও রয়েছে, যারা বাবা মায়ের সঙ্গে কনসার্ট দেখার জন্য এসেছিল।

দেশটির প্রেসিডেন্ট এন্ড্রি রাজেওলিনা সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি হতাহতদের দেখতে হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরেও এ স্টেডিয়ামেই এমন দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।


-জেডসি