মাধ্যমিকে অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী ও প্রি-টেস্ট পরীক্ষা পেছানো হয়েছে। মাধ্যমিক স্কুলের বর্ষপঞ্জি অনুসারে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ৭ থেকে ২২ জুন পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা ও প্রাকনির্বাচনী পরীক্ষা হবে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৭ থেকে ২২ জুন পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিকী, মূল্যায়ন পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও অষ্টম থেকে দশম শ্রেণির স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী যেসব বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয়ে ৩১ মে পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী অর্ধবার্ষিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ধবার্ষিক মূল্যয়নে নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের যোগ্যতার মূল্যায়ন প্রচলিত পেপার-পেন্সিল পরীক্ষার মাধ্যমে সম্ভব নয়।
এতে বলা হয়, নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এনসিটিবি থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যয়ন নির্দেশিকা অনুযায়ী পাঁচ কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও ১০ টি বিষয়ের জন্য ১০ কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও অর্ধবার্ষিক মূল্যায়ন বা পরীক্ষা ও প্রাক-নির্বাচনী পরীক্ষা এ সময়ের মধ্যে শেষ করার জন্য বলা হলো।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

