মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে: তসলিমা নাসরিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাংলাদেশে সম্প্রতি সংঘটিত আত্মহত্যার পরিসংখ্যান দেখে চিন্তিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে মন্তব্য জানিয়েছেন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
তসলিমা নাসরিন লিখেছেন, ‘এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ আত্মহত্যাগুলো পুলিশ নথিভুক্ত করেছে। পুলিশকে জানানো হয়নি এরকম নিশ্চয়ই আরও আত্মহত্যার ঘটনা ঘটেছে। মোট ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার মধ্যে শতকরা ৬০ ভাগ আত্মহত্যাই গলায় ফাঁস লাগিয়ে। বিষপান করে আত্মহত্যা করেছে শতকরা ২৬ জন। আত্মহত্যা যারা করেছে, তাদের বেশিরভাগই অল্প বয়সী। অতি তুচ্ছ ঘটনায় আত্মহত্যা করেছে। মোবাইল ফোন কেন কিনে দেওয়া হলো না, ফোন বন্ধ করতে কেন বলল, কেন গালি দিল। মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে। শারীরিক রোগ বিশেষজ্ঞদের যেমন দেশের সর্বত্র, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, পোস্টিং দেওয়া হয়। মানসিক রোগ বিশেষজ্ঞদেরও ঠিক তাই করা উচিত।’
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











