ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৭:১০:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

মানুষের আস্থা অর্জন করুন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের তাদের নির্ধারিত এলাকায় সাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের সমস্যা দেখা এবং সেসব সমস্যা সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ রাজধানীর শাহবাগে বিসিএস এডমিনিস্ট্রেটিভ একাডেমির ১০২ ও ১০৩তম আইন ও প্রশাসনিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যে সব কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে। তাদের পাশে দাঁড়ান এবং তাদের আস্থা অর্জন করুন।’

তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে, শুধু ফাইলে সই করাই তাদের দায়িত্ব নয়, বরঞ্চ মানুষের কল্যাণে নিষ্ঠা ও সৃষ্টিশীলতার মাধ্যমে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, মানুষের প্রত্যাশা বাস্তবায়নে ক্যাডার কর্মকর্তাদের বিশাল দায়িত্ব রয়েছে। সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যে দৃষ্টি দিয়েছে কর্মকর্তারা নিরলসভাবে সেবা দিয়ে তা বাস্তবায়ন করতে পারে।


তিনি বলেন, দেশের অর্থনৈতিক শক্তিশালী হওয়ায় সরকার এখন পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প গ্রহণ করতে পারছে।


শেখ হাসিনা বলেন, মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার উদ্যোগ নিয়েছে।


‘ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, এখন তা বাস্তব’, উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় ই-সেবার আওতায় ৫৭ টি মন্ত্রণালয়, ১শ’ ৭৪ টি অধিদপ্তর এবং ১ হাজার ৯শ’ ৪৮টি সরকারি অফিসকে এক সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রায় ২৬ হাজারের বেশি স্কুলে ই-শ্রেণিকক্ষ চালু করা হয়েছে।


পরে প্রধানমন্ত্রী একাডেমি প্রাঙ্গণে ‘আমার বাংলা’ নামে একটি ভিশন ওয়াল উদ্বোধন করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান।

এই বিভাগের জনপ্রিয়