মামলা লড়তে নেদারল্যান্ডস যাচ্ছেন সু চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে লড়বেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। রোহিঙ্গা গণহত্যা, অত্যাচার ও ধর্ষণের অভিযোগে গত মাসে এ মামলা দায়ের করা হয়। এ কারণে আগামী সপ্তাহে নেদারল্যান্ডসের হেগে যাচ্ছেন তিনি।
মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও সেনাবাহিনীর অমানবিক অত্যাচার থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। অথচ প্রথম থেকেই এ দায় এড়িয়ে যাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের ওপর কোনো প্রকারের নির্যাতন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে দেশটি।
অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ মুখপাত্র মিও নায়ান্ত বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিয়ানমারের মতপার্থক্য আছে। ‘জাতীয় স্বার্থ রক্ষায়’ উত্তর রাখাইনে সত্যিকার অর্থে কী ঘটেছে তা নিয়ে ১০ ডিসেম্বর হেগে অনুষ্ঠিতব্য শুনানিতে সু চি ব্যাখ্যা করবেন।
মামলার শুনানিতে সু চি মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন ঘনিষ্ঠজনরা।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











