মায়ের বুকের দুধ দিয়ে মিল্ক ব্যাংক চালু হচ্ছে বাংলাদেশে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মায়ের বুকের দুধ সংরক্ষণে বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।ইরান, ইরাক, কুয়েত কিংবা পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোতে এই ধরণের ব্যাংক আগে থেকে থাকলেও বাংলাদেশে এবারই প্রথম এর উদ্যোগ নিয়েছে মাতুয়াইলের শিশু এবং মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউট।
হিউম্যান মিল্ক ব্যাংক-এর সমন্বয়ক ডা: মুজিবুর রহমান বলছেন, “ধর্মীয় সব বিষয় মাথায় রেখে এবং ধর্মীয় রীতি অনুসরণ করেই এটা করা হয়েছে বিপন্ন শিশুদের কথা চিন্তা করে। কারণ অনেক সময় এমন মা-হারা অনেক বিপন্ন শিশু আমরা পাই মায়ের দুধ পেলেই তাদের বাঁচানো সহজ হয়।”
আবার অনেক সন্তানহারা মা আছেন যারা নিজের দায়িত্ববোধ থেকেই বিপন্ন শিশুদের জন্য নিজের বুকের দুধ দিয়ে মানসিক শান্তি পেতে চান। এমন বহু নারীর অনুরোধও তাদের মিল্ক ব্যাংক প্রতিষ্ঠায় উৎসাহিত করেছে বলে জানান মিস্টার রহমান।
কিন্তু এর মধ্যেই কিছু সংগঠন ও ব্যক্তি ‘হিউম্যান মিল্ক ব্যাংক’কে ইসলাম বিরোধী আখ্যায়িত করে মিল্ক ব্যাংক থেকে দুধ পান করা বা এ ধরণের মিল্ক ব্যাংক স্থাপন করা হারাম দাবি করেছে।
তাফসীর পরিষদ নামে একটি সংগঠনের দাবি হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে বহু অজানা দুধ ভাই-বোন হবে যাদের মধ্যে বিয়ের সম্পর্ক হবে হারাম। এদের মধ্যে নিজেদের অগোচরে বহু হারাম বিয়ে হওয়ার আশংকা থাকবে।
তবে মিল্ক ব্যাংকের উদ্যোক্তারা বলছেন ধর্মীয় বিধান মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারা।
দুধ ভাই-বোনের বিয়ের শঙ্কা, জবাবে উদ্যোক্তারা যা বলছেন
ডা: মুজিবুর রহমান বলছেন এমন কোনো আশংকাই থাকবেনা কারণ মিল্ক ব্যাংক থেকে দুধ দাতা ও গ্রহীতা পরস্পর সম্পর্কে বিস্তারিত জানবেন এবং তাদের নিজস্ব পরিচয়পত্রও থাকবে।
“এমনকি তাদের তথ্য সংরক্ষণের পাশাপাশি প্রতি বছর প্রকাশও করা হবে যাতে করে দাতা ও গ্রহীতার সব প্রয়োজনীয় তথ্য জানা যায়।”
মিস্টার রহমান বলেন ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য তারা ইরান ও কুয়েতে কিভাবে মিল্ক ব্যাংক পরিচালিত হয় তা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করেছেন।
“প্রতিটি মায়ের দুধ আলাদা বিশেষ পাত্রে নেয়া হবে এবং আলাদা লেবেলিং থাকবে যা কখনো নষ্ট হবেনা। যিনি দুধ দেবেন তার অনুমতি নেয়া হবে। তিনি নিজেও নিজের দুধ প্রয়োজনে নিতে পারবেন বা অন্য কেউ নিলে বিস্তারিত তথ্য দিয়ে আইডি কার্ড থাকবে। দাতা ও গ্রহীতা এ বিষয়ে একে অন্যের বিস্তারিত জানতে পারবে।”
এছাড়া বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবেনা কারণ এই ব্যাংক সাধারণ ভাবে সবার জন্য নয়, এটি বিশেষ ভাবে ঝুঁকিপূর্ণ শিশুর জন্য যেখানে জীবন বাঁচানোর চেষ্টাই প্রধান কর্তব্য, বলছিলেন জনাব রহমান।
“এটা কিন্তু সাধারণ ব্যবহারের জন্য নয়, যেসব শিশুর আর কোনো বিকল্প নেই তাদের জন্য। এমন কিছু রোগ আছে মায়ের দুধ ছাড়া ভালো হয়না। সেসব ক্ষেত্রে এ দুধ ব্যবহার করবে। অনেকে নিজের দুধ জমা রেখে নিজের সন্তানকে খাওয়াতে পারবেন। মায়ের বুকের দুধ শিশুর জন্য জরুরি—এ মহৎ উদ্দেশ্যে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিস্তারিত ডাটা সংরক্ষণ করে মায়ের দুধ সংগ্রহ ও দেয়া হবে এই মিল্ক ব্যাংক থেকে।”
কবে নাগাদ যাত্রা শুরু হবে?
মিস্টার রহমান বলছেন সব প্রস্তুতি শেষ হয়েছে এবং সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে।
“পহেলা ডিসেম্বর থেকে এটি শুরু করতে চাইলেও কিছু নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শুরু হয়নি। কারণ আমরা সবাই বিষয়টি বুঝিয়ে ইতিবাচকভাবে অগ্রসর হতে চাই। বিয়ের বিষয়ে বিভিন্ন মাজহাবে বিভিন্নভাবে বলা আছে। কিন্তু আমরা তাদের বোঝাতে চাই যে এর সাথে ধর্মের কোনো বিরোধই হবেনা। কারণ এটি সম্পূর্ণ বিপন্ন শিশুর জীবন বাঁচানোর জন্য।”
তিনি জানান ইরানে ২০১৬ সালে এই ব্যাংক শুরু হয়েছে এবং এ বছর আরও কয়েকটি ব্যাংক স্থাপন করা হয়েছে। কুয়েত, মালয়েশিয়া, আরব আমিরাত ও পাকিস্তানেও আছে।
“মুসলিমদের জন্য কোনটা করা যাবে আর কোনটা করা যাবেনা এ নিয়ে কয়েক মাস আমরা কাজ করেছি। ইসলামিক ফাউন্ডেশনের আলেমদের সামনে ব্রিফিং করেছি। আমরা নিশ্চিত করেছি যে এটি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। তারপরেও আমরা আরও আলোচনা করে সবার সহযোগিতা নিয়ে মানবকল্যানে এই ব্যাংকের কাজ শুরু করতে চাই।” সূত্র: বিবিসি বাংলা
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











