ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৭:৪১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মার্চে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী মার্চের শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, মার্চে ব্রেক্সিট চুক্তি পাস হয়ে হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন। খবর পার্স টুডের।  

থেরেসা মে’র ঘনিষ্ঠজনেরাও বলছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করার জন্য প্রস্তুত। তবে প্রতিদ্বন্দ্বী বরিস জনসনকে ঠেকানোর জন্য তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

গত মাসে ব্রিটিশ পার্লমেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ঐতিহাসিক পরাজয়ের পর থেরেসা মে বেলেছিলেন, তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

প্রধানমন্ত্রী মে’র বন্ধু লিয়াম ফক্সের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ‘ডেইলি সান’পত্রিকাকে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী লিয়াম মনে করেন ২৯ মার্চের পরপরই পদত্যাগ করবেন থেরেসা মে।

লিয়াম বলেন, প্রধানমন্ত্রী তাকে যেসব কথা বলেছে তাতে তার পদত্যাগের সম্ভাবনা পরিষ্কার হয়েছে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেন নি থেরেসা মে।

-জেডসি