ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ০:৩২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মালিতে বন্দুক হামলায় নারী ও শিশুসহ নিহত ১৩৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ মালির একটি আদিবাসী গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তস্বত্ত্বা নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ফুলানি সম্প্রদায়কে লক্ষ্য করেই শনিবারের ওই হামলা চালানো হয়। অস্ত্রধারীরা ঐতিহ্যবাহী দোগোন শিকারীদের পোশাক পরে বন্দুক ও রামদা নিয়ে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হয়।

স্থানীয় এক কর্মকর্তা জানান, বন্দুকধারীরা মোপতির ওগোসাগৌ এলাকায় গ্রামবাসীদের বাড়ি-ঘরে হামলা চালানোর আগে পুরো গ্রাম ঘিরে ফেলেছিল।

প্রতিবেশী ওউয়েনকোরো গ্রামের মেয়র চেইক হারৌনা সানকারা এই হামলার ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। মালিতে জাতিসংঘের বিশেষ দূত এক বিবৃতিতে জানিয়েছেন, সেখানে বিভিন্ন জাতিগত সম্প্রদায় এবং জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়ে গেছে।

একদিকে, দোগোনদের অভিযোগ ফুলানি সম্প্রদায়ের লোকজন জিহাদি সংগঠনগুলোতে যোগ দিয়েছে। অপরদিকে, ফুলানিদের অভিযোগ মালির সামরিক বাহিনী তাদের ওপর হামলা চালাতে দোগোনদের অস্ত্র দিচ্ছে। গত বছর দু`পক্ষের সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হয়।

-জেডসি