ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১:০১:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৭ এপ্রিল ২০১৭ শুক্রবার

বাংলাদেশের জন্য দিনটা একই সঙ্গে আনন্দের ও আবেগের। আনন্দের, কারণ শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি বলে ম্যাচটা জিতেও বাংলাদেশ দলের সদস্যরা আবেগে আক্রান্ত। মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। খেলা শেষ হওয়ার পর মাশরাফিকে ফোন করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফরে টাইগাররা শেষ ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে গণভবন থেকে মাশরাফিকে ফোন করেন প্রধানমন্ত্রী। জয়ের জন্য অভিনন্দন জানানোর পর এখনই টি-টোয়েন্টি থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানান তিনি।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের শ্রীলঙ্কা সফর সাফল্যের সঙ্গেই শেষ করলো বাংলাদেশ। টেস্ট আর ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে ১-১ সমতায়। শুক্রবারই দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।

এই বিভাগের জনপ্রিয়