ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৫০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

মাস সাইকিয়াটিকে অাক্রান্ত হয়ে মেহেরপুরে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে

আপডেট: ০১:৫১ পিএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

1440929522 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মেহেরপুর : মাস সাইকিয়াটিক রোগে অসুস্থ হয়ে মেহেরপুর সদর উপজেলার শৈলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি করা রয়েছে।  রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলার সময় আকস্মিক এ ঘটনা ঘটে।
শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন জানান, বিদ্যালয়ের পাঠদান চলাকালে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানোর প্রস্তুতির সময় সে অজ্ঞান হয়। তার দেখাদেখি বিভিন্ন শ্রেণির ৫১ জন ছাত্রী অসুস্থ ও অজ্ঞান হড়ে পড়ে। দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
 
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস জানান,  মাস সাইকিয়াটিক রোগে আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ একজনের দেখাদেখি তার সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে। তবে এতে দুঃশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় ছাত্রীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। 
 
 

এই বিভাগের জনপ্রিয়