মাস্ক ব্যবহারে ফের মোবাইল কোর্ট চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় সবার প্রতি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় পর্যায় (সেকেন্ড ওয়েভ) মোকাবিলায় এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে দেশে বিরাজমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এ নির্দেশনা দেন তিনি। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে কোভিড নিয়ে স্পেশাল আলোচনা হয়েছে। সব জায়গা থেকেই আমরা দেখছি, ইন্টারন্যাশনাল রিপোর্টিং থেকে দেখছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সেইসব জায়গা থেকে আবার একটা ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন থেকে মিটিংয়ে কথাবার্তা বলছেন। সেখানে বিশেষভাবে নজর দিচ্ছেন যে, সবাই যাতে একটু কেয়ারফুল থাকি, পার্টিকুলারলি আমাদের দিক থেকে আমরা যেন সবাই মাস্ক ব্যবহার করি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাকি কী হবে না হবে সেটা তো একটা আনসার্টেন বিষয়। মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি, তাহলে অটোমেটিক আমাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কমে আসে। সেজন্য মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। অনেকের মধ্যে একটু রিল্যাক্স ভাব দেখা যাচ্ছে।
আনোয়ারুল ইসলাম বলেন, কোনোভাবেই পাবলিক প্লেস বা মসজিদ বা অন্য গ্যাদারিংয়ে, সামনে দুর্গাপূজা আসতেছে, যেসব অনুষ্ঠানগুলো হবে কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। এটা আরেকটু ইনফোর্স করা হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দৃঢ় ইচ্ছা ও আশা প্রকাশ করেছে যে, সবাই যদি মাস্ক ব্যবহারে সচেতন হয়, তাহলে অটোমেটিক্যালি এটা থেকে রিলিভ পাব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনকে বলে দিয়েছি, তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদ থেকে দিনে অন্তত জোহর ও মাগরিবের নামাজের পরে মাইক বা সামনাসামনি যখন জামাত পড়বেন, তখন বলবেন। প্রতিটি মসজিদ, বাজার, মার্কেট বা অন্যান্য গণজমায়েত যেখানে হয়, সব জায়গায় যেন স্লোগানের মতো থাকে যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না। এটা সবার কাছে অনুরোধ থাকবে।
‘মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্টের বিষয়ে কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব মানুষকে সচেতন করে, মোটিভেট করে বা ফোর্স করতে গেলে, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করব,’ বলছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











