ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:২০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মাস্কের সর্বোচ্চ মূল্য ৩০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারা দেশে করোনা ভাইরাসের ভীতি বেড়েছে মাস্কের বিক্রি। কিছু অসাধু ব্যবসায়ী মাস্কের এই চাহিদাকে পুঁজি করে চালাচ্ছেন নোংরা বাণিজ্য। তবে ওষুধ প্রশাসন থেকে মাস্কের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।  

বুধবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বলা হয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে পাঁচশ পিসের বেশি মাস্ক সরবরাহ করতে পারবে না।

এসময় অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, মেডিকেল ডিভাইস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন, ঔষধ ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-জেডসি