ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:২৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মায়ের সাথে শেষ রাত : এনামুর রেজা দীপু

এনামুর রেজা দীপু | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

মায়ের সাথে শেষ রাত : এনামুর রেজা দীপু

মায়ের সাথে শেষ রাত : এনামুর রেজা দীপু

আমার বাবা এবং মা উভয়েরই মৃত্যু হয়েছে ফেবরুয়ারী মাসে। ১৩ ফেব্রুয়ারি ছিল আমার মায়ের জীবনের শেষ রাত। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ঢাকার কমফোর্ট হসপিটালের সফেদ সাদা বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছেন মা। মায়ের জীবনের শেষ রাতটিতে তার পাশে ছিলাম আমি। আমার সাথে ছিল শাকিল। মনে হচ্ছিল হঠাৎ ক্লান্তি ঝেরে জেগে উঠবেন মা।

অনেক বার মায়ের কানের কাছে মুখ রেখে ডেকেছি। মা শুনেন নি।তবে যতো বারই চামুচ দিয়ে পানি দিয়েছি তা খেয়েছেন। সকাল সাড়ে আটটায় বড় ভাইকে হসপিটালে রেখে বাসায় ফিরতেই হসপিটাল থেকে ফোন এলো মা নেই।শৈশবে যুদ্ধদিনে বাবাকে হারিয়ে ছিলাম। কিন্তু মা এমনি ভাবে এতোগুলো সন্তানকে আগলে রেখেছিলেন যে কখনো নিজেকে এতিম মনে হয়নি। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে মা সত্যি সত্যি আমাদের এতিম করে অনন্তলোকের যাত্রী হলেন।

এক সময় মনে হতো মাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। মা নেই দশ বছর। এখন দিব্যি জীবন চলছে। দেশান্তরী হয়েছি আট বছর। মা বেঁচে থাকলে হয়তো এতো দিন বাড়ি না ফিরে থাকা যেতো না। এখন আর ফেরা হবে কি না জানি না। মা নেই। কোথায় যাবো? কার কাছে যাবো?

লেখক : আমেরিকা প্রবাসী সাংবাদিক

(লেখাটি ফেসবুক থেকে নেয়া)