ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:২১:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মিরপুরে দুই শিশুকে ধর্ষণে দুই জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

রোববার আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে আসামীরা মিরপুর মধ্য পীরেরবাড় এলাকায় একটি রিকশার গ্যারেজের সামনে থেকে ছয় বছর ও সাত বছরের দুই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর তাদের হাতে ২০ টাকা দিয়ে রিকশায় ঘুরতে নেওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে গোসল করার সময় শরীরের বিভিন্ন অংশ চিহৃ দেখতে পেলে তারা পরিবারকে জানায় দুই শিশু। ঘটনার পরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এর প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালতে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার শুনানি চলাকালে চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষ্য দেন।