মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় ওই দম্পতির একমাত্র ছেলে বিজয় (১০) গুরুতর আহত হয়েছে।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) ও রিকশাচালক শরবেস আলী (৩০) মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামের বাসিন্দা।
জানা যায়, ছেলে বিজয়কে নিয়ে স্বামী ও স্ত্রী মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত রিকশায় ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- জ- ১১-০২৮৫) রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাসলিমা নিহত এবং জাহাঙ্গীর, তার ছেলে বিজয় ও রিকশাচালক শরবেস আলী গুরুতর আহত হন।
কুমুদিনী হাসপাতালে নেয়ার পর জাহাঙ্গীর ও রিকশাচালক শরবেস আলীর মৃত্যু হয়। শিশু কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
মির্জাপুর থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাসচাপায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



