মিশরে তিন হাজার বছরের পুরনো জনপদ আবিষ্কার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ইতিহাসের মোড় যে কোনও সময়ে ঘুরে যেতে পারে। নতুন তথ্য আবিষ্কৃত হলেই নতুন করে ভাববার দিগন্ত খুলে যায়। যেমন ঘটল মিশরে। মিশরের লাক্সরে ৩ হাজার বছরের পুরনো এক শহরের সন্ধান মিলল। লাক্সর ভ্যালির বালির নীচ থেকে পাওয়া শহরটির নাম আতেন।
প্রত্নতত্ত্ববিদদের দাবি, এর ফলে মিশরের ইতিহাসের এক নতুন দিক উন্মোচিত হল। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন নবম ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫০ পর্যন্ত মিশর শাসন করেছেন তিনি। ওই সময়পর্বের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগই ছিল লাক্সর শহরের পশ্চিম প্রান্তে। রাজা তুতানখামেনের সৌধের পরে এই আতেন শহর মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার।
এই অনুসন্ধানের সঙ্গে জড়িত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেস্টি ব্রায়ান জানান, 'প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত হতে পারে আতেন শহরের আবিষ্কারে।' তিনি জানান, শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গায় যে সব প্রাচীন জিনিসপত্র আবিষ্কার হয়েছে, সে সবের সূত্র ধরে মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরও নানা তথ্য জানার সুযোগ হবে।
প্রত্নতাত্ত্বিক তথা পুরাতত্ত্ববিষয়ক মিশরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাহি হাবাস জানান, বিদেশ থেকে বহু পুরাতত্ত্ববিদ এই শহরের খোঁজে এসেছিলেন। সন্ধান পাননি।
তিনি আরও জানান, শহরটির রাস্তার দু'পাশে বাড়ি ছিল। সেগুলোর মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল ১০ ফুটের মতো। শহরটির দক্ষিণে মিলেছে এক বিশাল বড় মাপের উনুন। তবে এখনও অনেক কিছু উদ্ধার বাকি রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



