মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের তদন্ত কমিটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালানোর পাশাপাশি ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে। কাজেই বিশ্ব সমাজকে এই সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বন্ধ করতে হবে।
জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) প্রদেশে জাতিগত শুদ্ধি অভিযানের কারণে ১০ লক্ষাধিক বেশি রোহিঙ্গা মুসলমান দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে এই মুসলিম জাতির ভাগ্য উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় উগ্র বৌদ্ধরা। এই দুই পক্ষের সম্মিলিত আক্রমণে ৩৫০টিরও বেশি মুসলিম গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। নিহত হন হাজার হাজার রোহিঙ্গা মুসলমান এবং ধর্ষিতা হন হাজার হাজার রোহিঙ্গা নারী।
জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিতাড়িত রোহিঙ্গা মুসলমানরা প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সমাজের এগিয়ে আসা উচিত।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











