ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৯:২৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

মিয়ানমারকে ১৫ লাখ ডোজ করোনা টিকা দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারকে করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা দিচ্ছে ভারত। দেশটির সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা, সিচেলিস, আফগানিস্তান ও মরিচাস।

দ্যা হিন্দু বিজনেস লাইন জানায়, শুক্রবার কোভিশিল্ডের ১৫ লাখ ডোজ টিকা মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছানোর কথা রয়েছে।

গত ডিসেম্বরে মিয়ানমারের স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারত সফর করেন। তারা করোনা টিকা প্রয়োগ, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও গবেষণায় ভারতের সহযোগিতা চান।

সূত্র জানায়, মিয়ানমারে ভারতের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মত হয় উভয়পক্ষ।

এর আগে মঙ্গলবার ভুটান ও মালদ্বীপকে দেড় লাখ ডোজ করোনা টিকা পাঠায় নয়াদিল্লী। পরে নেপালকে ১০ লাখ এবং বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা পাঠানো হয়।

ভারত ১৯-২০ জানুয়ারি বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, বাহরাইন, ব্রাজিল, মাউরিটিয়াস, মরক্কো, ওমান, সিচেলিস ও শ্রীলঙ্কাকে করোনা টিকা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়েছে। মূলত টিকা সংরক্ষণ, কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, টিকাদান, নিরাপদ টিকা প্রয়োগ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, অ্যাডভোকেসি, মিডিয়া ও সংকটকালীন পরিস্থিতি মোকাবিলার ওপর ওই প্রশিক্ষণ দেয়া হয়।

ভারত গত ১৬ জানুয়ারি বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ১০ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়েছে। সূত্র: দ্যা হিন্দু বিজনেস লাইন

-জেডসি