মিয়ানমারে দুই সপ্তাহে ২৫ সাংবাদিক আটক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের একমাস পেরিয়ে গেছে। জান্তা সরকার বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্চে। এই অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতেচলা বিক্ষোভের সংবাদ প্রচার করার কারণে দুই সপ্তাহে অন্তত ২৫ সাংবাদিককে আটক করেছে সামরিক জান্তা। এদের মধ্যে পহেলা মার্চই ১০ সাংবাদিককে আটক করা হয়।
দ্য ইরাওয়াদ্দির খবরে বলা হয়েছে, সর্বশেষ আটক হওয়া দশ সাংবাদিক নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
খবরে বলা হয়েছে, মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কর্মরত ছিলেন আটককৃত সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয় জানিয়েছেন দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।’
মিয়ানমার ইস্যুতে জান্তা সরকারের প্রতিনিধির উপস্থিতিতে আজ বৈঠক করবেন আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হবে বলে আশ্বস্ত করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
গত নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন নেতাদের আটক করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক জান্তা। নতুন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে সেনা শাসকরা।
তবে তাদের এই প্রতিশ্রুতি মানছে না সাধারণ মানুষ। এক মাসের বেশি সময় ধরে আটক নেতাদের মুক্তি ও তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছে বার্মিজরা। শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরে তারা বিক্ষোভকারীদের ওপর সহিংস হয়ে ওঠে। ২৮ ফেব্রুয়ারি একদিনেই বিক্ষোভে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

