মিয়ানমারে নারী বিক্ষোভকারীকে গুলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এক নারীর মাথায় গুলি লেগেছে। বিবিসির খবরে বলা হয়েছে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মঙ্গলবার নেপিদো শহরে পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের চেষ্টার সময় জলকামান এবং রাবার বুলেট ছোড়ে। মানবাধিকার কর্মীরা বলছেন, একটি গুলি ভুক্তভোগী নারীর মাথায় লেগেছে।
পুলিশ কঠোর ভূমিকায় যাওয়ার পর তুমুল সংঘর্ষ হয়েছে দুই পক্ষে।
এনএলডি অভিযোগ করেছে, অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির সদর দপ্তরে তল্লাশি চালিয়ে তছনছ করেছে সেনাবাহিনী।
বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙে এনএলডির সদরদপ্তরে প্রবেশ করে। তবে দলটির কোনো নেতাকর্মী ওই সময় সেখানে ছিলেন না।
দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে। এর মধ্যেই সু চির দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।
অনেকেই অং সান সু চি ও তার দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করছেন। তাদের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি।
দেশটিতে এখনো পাঁচজনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ। যদিও এর মধ্যে বিক্ষোভ চলছে। হাজার হাজার প্রতিবাদকারী মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে আসে।
পুলিশও ব্যাপক শক্তি প্রয়োগ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










