ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মিয়ানমারে ভূমিধসে ২২ জনের প্রাণহানি, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অনেকের নিখোঁজ থাকার আশংকা রয়েছে। তাই জরুরি বিভাগের কর্মীরা আজ শনিবার অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। প্রবল মৌসুমি বর্ষণের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে।

এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদা মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে।

স্থানীয় প্রশাসক মিয়ো মিন তুন বলেন, ‘এ পর্যন্ত আমরা ২২ জনের লাশ ও আহত ৪৭ জনকে উদ্ধার করেছি।’

এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

৩২ বছর বয়সী হতাই হতাই উইন এএফপি’কে বলেন, তার দুই মেয়ে এবং অপর পাঁচ আত্মীয়ের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিকট শব্দে পাহাড় ধসের শব্দ শুনি এবং মাটির নিচে আমার বাড়িটি চাপা পড়ার দৃশ্য দেখতে পাই।