‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতন হয়েছে’
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৫ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) প্রতিনিধি দল।
শুক্রবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এ কথা বলেন। এসময় প্রতিনিধি দলটি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছে, যা বিশ্বের বিরল উদাহারণ।
`ওআইসি`র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি’র (আইপিএইচআরসি) চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি।’
প্রতিনিধিদলের সাথে অন্যান্যদের মধ্যে ওআইসি`র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট ও চাহিদা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার ও আজ শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ওআইসি’র প্রতিনিধি দলের এই সফরের আয়োজন করা হয়েছে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। পরে তারা ওআইসি মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











