মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
মিয়ানমারের মধ্যাঞ্চলে সেনাবাহিনী ও স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওই সংঘর্ষের পর জঙ্গল থেকে অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স এ খবর দিলেও এর সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারে গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘকে সতর্ক করেছেন রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুন। তিনি জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক চিঠিতে তিনি বলেন, অবৈধ সরকার দেশটিতে গণহত্যা মেতে উঠেছে। জান্তা তাকে রাষ্ট্রদূতের পদ থেকে বহিষ্কার করলেও দায়িত্ব থেকে সরে যেতে অস্বীকৃতি জানান তিনি।
মিয়ানমারে চলতি বছর ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাপ্রধান জেনারেল মিন অংক হ্লাইং। সম্প্রতি তিনি অন্তর্বর্তীকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে অভ্যুত্থানের পর থেকেই দেশটির বিভিন্ন শহরে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে আট শতাধিক লোক নিহত হয়েছে। এ ছাড়া অনেকে আহত হয়েছেন।
সম্প্রতি মিয়ানমারে সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে তৎপর হয়েছে। খবরে বলা হয়, সামরিক শাসনের বিরোধিতায় বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট বাধার পর সম্প্রতি মিয়ানমারের স্যাগাইং শহরের কানি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হয়েছে। কানির বিভিন্ন এলাকায় সংঘর্ষের পর অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কানি মিলিশিয়া গোষ্ঠীর একজন সদস্য বলেন, বর্তমানে ওই এলাকায় লড়াই কার্যত বন্ধ আছে। তবে আরও মরদেহ পাওয়া যাবে কিনা, সেটি এখনো পরিষ্কার নয়।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে সেনা প্রধান টেলিভিশন ভাষণে বলেছেন, চলমান জরুরি অবস্থার মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত করা হয়েছে। এরপর তিনি বহু দলীয় নির্বাচনের অঙ্গীকার করেছেন। তবে অং সান সুচির দলকে তিনি সন্ত্রাসী বলে বর্ণনা করেছেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










