মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও ১ বছর বাড়াল ইইউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইন, কোচিন ও শান রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যৌন এবং হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সেই সঙ্গে দেশটির ১৪ সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।
ইউরোপীয় কাউন্সিল সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আলজাজিরার।
সোমবার ব্রাসেলস থেকে পাঠানো ২৮ সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত ইউরোপীয় কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৮ সালের ২৬ এপ্রিল মিয়ানমারের ১৪ সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং দেশটির কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তে ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়াল।
এই নিষেধাজ্ঞার কারণে অস্ত্র বিক্রির পাশাপাশি মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া ইইউর কোনো দেশে এসব কর্মকর্তার কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে।
উল্লেখ্য, গত বছর মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে রাখাইন থেকে নতুন করে আরও সাড়ে সাত লাখ সংখ্যালঘু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











