মুক্তি পেলেন রাম রহিমের পালিতকন্যা হানিপ্রীত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
দুই বছরের বেশি সময় কারাভোগের পর অবশেষ মুক্তি পেলেন হানিপ্রীত ইনসান। ২০১৭ সালের অক্টোবরের শুরুতে চণ্ডিগড়ের কাছে একটি মহাসড়ক থেকে গ্রেফতার হয়েছিলেন ভারতের ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের কথিত পালিতকন্যা হানিপ্রীত ইনসান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ৭ নভেম্বর হানিপ্রীত ইনসান কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। হরিয়ানার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হানিপ্রীতের জামিন মঞ্জুর করেন। এরপর হানিপ্রীতকে ওইদিন সন্ধ্যায় আম্বালার কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
গত বছর হানিপ্রীতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাম রহিমকে পালানোর সুযোগ করে দেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়। পরে তার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ সরিয়ে দেয়ার পর জামিনের আবেদন গ্রহণ করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাম রহিমকে যখন পঞ্চকুলার আদালতে নিয়ে যাওয়া হয়, সেদিন তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। কিন্তু, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরেই পঞ্চকুলায় ব্যাপক সহিংসতা চালায় ডেরা সচ্চা সৌদার ভক্তেরা। সেই সহিংসতার ঘটনায় ৪০ জন নিহত ও আহত হয়েছিল প্রায় দুই শতাধিক মানুষ। অভিযোগ রয়েছে সেই তাণ্ডব হানিপ্রীতের নির্দেশেই হয়েছিল। মূলত ওই সহিংসতায় হানিপ্রীতের যোগসাজশ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
হানিপ্রীতের বিরুদ্ধে দেয়া চার্জশিটে বলা হয়েছিল, হরিয়ানার পঞ্চকুলায় সহিংসতা ছড়ানোর ক্ষেত্রে হানিপ্রীতকে সাহায্য করেছিলেন ডেরার ম্যানেজমেন্ট কমিটির আরো ৪৫ জন। যদিও প্রথম থেকেই এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন হানিপ্রীত।
গ্রেফতারের পর ভারতীয় সংবাদ মাধ্যমে হানিপ্রীত বলেছিলেন, আমাকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে এখন নিজেকেই নিজে প্রচণ্ড ভয় পাচ্ছি। চূড়ান্ত মানসিক চাপে রয়েছি। কী করব বুঝতে পারছি না। আমার ওপর আনিত সব অভিযোগ মিথ্যা।
প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতের কুখ্যাত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং গ্রেফতারের পর বারবারই হানিপ্রীত ইনসানের নাম খবরের শিরোনামে আসে।
তিনি ধর্ষক ধর্মগুরুর দত্তক মেয়ে ও রাম রহিমের পর ডেরা সচ্চা সৌদা প্রধান বলে খবর প্রচার হয়। এরইমধ্যে হানিপ্রীতের বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ আনেন তারই সাবেক স্বামী বিশ্বাস গুপ্ত। তিনি আদালতে অভিযোগ করেন, পালিত মেয়ে হানিপ্রীতের সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক ছিল ‘বাবা’ রাম রহিমের এবং সেই সম্পর্ক দীর্ঘ দিনের। এ খবরে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। তবে অন্যসব অভিযোগের মতো সাবেক স্বামীর সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করে হানিপ্রীত জানিয়েছিলেন, বাবার সঙ্গে তার সম্পর্ক পূত ও পবিত্র।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











