মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে স্পিকারের আহবান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে স্পিকারের আহবান
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যেতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
স্পিকার বলেন, “বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বৈশাখী টিভি কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ, ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।
এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। এর ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




