ঢাকা, সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬ ৪:১০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১ ‘ইভিএম হাইজ্যাক করে হারানো হয়েছে’, পুনর্নির্বাচনের দাবি মমতার কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চারজনের প্রাণহানি বাড়ি ফিরতে যশোর কারাগারে ৪৫ ভারতীয় নাগরিকের কান্না নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার একটানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে ব্যাংকক

মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত নতুন সিনেমা ‘দ্য ভ্যান’। মুক্তির আগে প্রচারণা নিয়ে সেভাবে আলোচনা না থাকলেও প্রথম দিনে বক্স অফিসে বেশ ব্যবসা করেছে। 

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ভারতে প্রায় ৮ কোটি রুপি নেট আয় করেছে। যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং না হলেও বেশ ভালো শুরু বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

মুম্বই, দিল্লি, পুনে, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ছবিটির দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশের ঘরে। অগ্রিম টিকিট বিক্রি ছাড়াই দর্শকরা হলে গিয়ে যেভাবে টিকিট কেটে ছবিটি দেখেছেন তাতে বক্স অফিসে ইতিবাচক প্রভাব পড়েছে।
মিনিটে কোটি রুপি নিলেন তামান্না ভাটিয়া
চলতি বছরের অন্য আলোচিত ছবিগুলোর তুলনায় খুব একটা পিছিয়ে নেই ‘দ্য ভ্যান’। আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’ প্রথম দিনে ৯ কোটি ২৫ লাখ রুপি এবং ‘ও রোমিও’ ৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। এই তালিকায় ৮ কোটি রুপি আয় করে প্রথম দিনে ভালো একটি জায়গা করে নিয়েছে ‘দ্য ভ্যান’।
তবে ৮০ কোটি রুপি বাজেটের সিনেমাটির জন্য মোটেও সুখের না। আগামী সপ্তাহে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমাটি মুক্তি পেলে হল সংখ্যা নিয়ে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে পারে ‘দ্য ভ্যান’। ফলে প্রথম সপ্তাহের শেষ দুই দিনের আয় নির্ধারণ করবে বক্স অফিসে ছবিটি শেষ পর্যন্ত কতটা সফল হতে পারবে।

দীপক কুমার মিশ্র পরিচালিত সিনেমায় সিদ্ধার্থ ও তামান্না ছাড়াও অভিনয় করেছেন সুনীল গ্রোভার, অনুপ সনি, মণীশ পল এবং শ্বেতা তিওয়ারির মতো তারকারা।