মুখরোচক ঝাল পুলি পিঠার রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যদিও শীত মানেই খেজুর গুড়ের পিঠাপুলি আয়োজন - এমন ধারণা অনেকেরই। তাই বলে শীতের বিকেলে গরম গরম ঝাল পুলি হলে মন্দ হয় না। তাই শীতের এই আয়োজনের তালিকায় রাখতে পারেন মাংসের কিমা দিয়ে তৈরি ঝাল স্বাদের পুলি পিঠাও। যা খেতে ছোট বড় সবাই পছন্দ করবে।চলুন তবে জেনে নেওয়া যাক ঝাল পুলি তৈরির রেসিপি-
পুর তৈরি করতে যা লাগবে
১. মাংস সেদ্ধ- ২ কাপ
২. আলু কুচি- ১ কাপ
৩. মটরশুঁটি- ১ কাপ
৪. পেঁয়াজ কুচি- ২ টি
৫. মরিচ কুচি- ৫/৬ টি
৬. আদা-রসুন বাটা- আধা চা চামচ
৭. কাবাব মসলা- ১ চা চামচ
৮. স্বাদমতো- লবণ
৯. টেস্টিং সল্ট- সামান্য
১০. তেল- ভাজার জন্য
খামির তৈরির জন্য যা যা লাগবে
১. ময়দা- ২ কাপ
২. কালোজিরা- ২ চিমটি
৩. লবন-স্বাদ অনুযায়ী
৪. তেল-আধাকাপ
৫. পরিমাণমতো- পানি।
পুর তৈরি করবেন যেভাবে
একটি কড়াইতে অল্প তেল গরম করে নিন। এরপর তাতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন। এরপর দিন মরিচ কুচি ও বাকি মসলা। মসলা কষানো এলে তাতো সেদ্ধ মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে সেদ্ধ আলু কুচি, মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
পিঠা তৈরি করবেন যেভাবে
ময়দার সঙ্গে সামান্য তেল, লবণ ও কালোজিরা মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ডো ভাগ করে নিয়ে ছোট রুটির মতো বেলে নিন। এবার রুটির মাঝখানে পুর দিয়ে ভাঁজ করে দুই পাশ আটকে দিন। পিঠাগুলো তৈরি হয়ে গেলে ডুবো তেলে ভেজে তুলুন। এবার পছন্দের যেকোনো সস বা চাটনির সঙ্গে শীতের বিকেলে গরম গরম পরিবেশন করুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






