মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ বুধবার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
সোমবার দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার জানিয়েছে।
কালীঘাটে তৃণমূল কার্যালয়ে দলের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই।
পার্থ চট্টোপাধ্যায় জানান, বৈঠকে ৫ এপ্রিল মমতার শপথ নেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন।
এর আগে কালীঘাটে মমতা বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। তার পরেই বিজয় উৎসব করবেন তারা।
পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট শেষে ২ মে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিজেপিকে অনেকখানি পিছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে নির্বাচন হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৩টি, বিজেপি পেয়েছে ৭৭টি, বাম জোট ও অন্যান্যরা পেয়েছে একটি করে আসন।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











